click on images to know more about the Images

প্রায়শ্চিত্ত

Author: পঞ্চু ঘরামী।

ভুলছে মানুষ গল্প গুজব 

বন্ধু সুজন সঙ্গ দান

বই পড়া সব লাটে উঠে 

সেল ফোনে সব গুঁজে প্রাণ!

একটা সময় ছিলো যখন 

বিকেল হলেই খেলার মাঠ

সময় এখন বদলে গেছে 

সময় পেলেই মোবি-চ্যাট;

ভুলছে মানুষ স্বজন সুজন

একাকীত্ব পানসি টান

বিশ্ব টাকে মুঠোয় ভরে

মুঠো মধ্যে ঘূর্ণি প্রাণ !

দিনে দিনে কমছে জমি 

কংক্রিটের ঐ জঙ্গলে 

খাদ্য মেনু বদলে গেছে 

বাঁচা শুধু এই দঙ্গলে।

বাড়ির মানুষ যাচ্ছে ভুলে 

এক টেবিলে খানা পিনা 

ঠাকুর মা আজ ঝুলি ছেড়ে 

সিরিয়ালে খাচ্ছে টানা

প্রায়শ্চিত্ত হবে কি আদৌ

আছে কি কোন সূত্র ধর?

সেল ফোন ছাড়া জীবন টা আজ

একশো দিনের কালা জ্বর!!