click on images to know more about the Images
যতই ভজ রংবেরংএর দেবদেবীর মুরতী,
ভীম ছাড়া দলিতের নাই কোন গতি ।।
পড়া লেখা করলেন তিনি দুঃখ কষ্ট পেয়ে,
অপমান আর অত্যাচার চলে ধেয়ে ধেয়ে।
সর্বদা চেয়েছেন তিনি জাতের উন্নতি ।।
ছোট্ট বেলায় মা হারালেন যৌবনে ঘরোনী,
মণুবাদ তবুও তার পিছু ছাড়েনি।
জীবন গড়ার আনন্দ সুখ দিলেন আহুতি ।।
কে দিয়েছেন সংরক্ষণ কে দিয়েছেন ভাতা,
আমরা সব ভুলে গেছি মনে লাগে ব্যাথা।
সংবিধান লিখলেন তিনি জেগে রাত বিরাতি ।।
রাম ভজ আর শ্যাম ভজ কেউ আমাদের নয়,
বাবাসাহেব হরিগুরুচাঁদ পরম দয়াময়।
তাঁদের পথ পাথেয় করলে আসবে মুক্তি ।।