click on images to know more about the Images

অসুরের গান

Author: দিবাকর

      কথা : দিবাকর 

      সুর : হরিপদ সরকার 

অসুর পান করেনি সুরা,সুরা পায়ী দেবতাগণ 

বর্ণবাদের জাত বিভাজন মেনে আজও নেয় বহুজন।।

 

আর্য রুপী মনুবাদী ধর্ম জালে রেখেছে বাঁধি 

কর্ম জালে তিন বর্ণ আদি করছে ওদের পদলেহন।।

 

না জেনে মোরা মূল ইতিহাস

হয়েছি ধর্মের আফিমে দলদাস,

সুশিক্ষায় হয় জ্ঞানের বিকাশ

অজ্ঞতায় মন রয় অচেতন।।

 

মহীয়স অসুর ছিলেন মহান

কজন জানেন তাঁর অবদান।

মূলনিবাসী অসুরের দান 

সনাতনের মূল নিদর্শন।।