click on images to know more about the Images

ফিরাতে হবে

Author: বিশ্বজিৎ মণ্ডল

ফিরাতে হবে নতুন করে 

বঙ্গবাসীর, সম্মান,

দেশ বাঁচাতে দিয়ে গেছেন 

এই বাঙালিরা বলিদান। 

সকল ধর্ম মিলেমিশে 

একসঙ্গে বাস করতে চাই 

ধর্ম দেখে কোনদিন 

বিভেদ করো না ভাই। 

ফিরে আসুক চাইবো সবাই 

এই বাংলায় সুদিন,,,,,

কর্ম দাও সবার হাতে 

মিটুক, সবার ঋণ। 

ধনী, গরিব বিভেদ ভুলে 

সকলে বাংলাকে বাসো ভালো, 

সকল ধর্মের মানুষের ঘরে, জ্বলে উঠুক ভালবাসার আলো।।