click on images to know more about the Images

দেশের তরে এ জীবন

Author: পার্থ ঘোষ

উজাড় করে দেব ভালোবাসা,

মনে পেয়ো না কোন ব্যথা,

এ তো নয় শুধু কথার কথা,

যা ছিল আজ আপন অঙ্গে,

তা সকলই যাবে শুভকাজের সঙ্গে,

দেশ ও দশের কাজে সঁপেছি এ প্রাণ,

তাই আজ এই উত্তাল সমরাঙ্গনে নেই কোন পিছুটান,

দিলাম তোমায় আমায় শাসন করার অধিকার,

ক্ষান্ত হয়ো না,নিবৃত্ত হয়ো না,শুধু ফরমান জারি করো তোমার,

করব সমস্ত কাজ আজ দেশ উদ্ধারের তরে,

শয়নে-স্বপনে আজ আমি তোমার প্রেরিত বার্তাই যাই স্মরে,

যদি চলতে পথে করি কোনো ভ্রম,

তা শুধরে দিয়ে আমায় দিও তোমার হৃদয়-দেবালয়ে নিতে শুধু একটু বিরাম,

যখন দেশমাতৃকা আজ ধুঁকছে জরাগ্রস্ত মারণ-ব্যাধিতে,

চারিদিকে ঝরছে লোহিত রক্ত,তখন গৃহতলে সুখশয্যায় আরাম করা নাহি মোদের আজ সাজে,

দেশের তরে আত্ম-বলিদানে দিয়েছেন অনেক তরুণ-তরুণী তাঁদের তরতাজা প্রাণ ,

আজ দেশের জন্য আত্মত্যাগ করে দেশসেবায় নিয়োজিত হোক মোর এ ক্ষুদ্র জীবন।