click on images to know more about the Images

আধুনিক গান

Author: হরিপদ সরকার

কথা - হরিপদ সরকার      

সুরকার ও শিল্পী - মহুয়া মুখোপাধ্যায়

 

শুধু কণ্ঠ দিয়েই গান হয় না

কথা সুর মিলে হয় গান 

তাই শিল্পীরও চাই কথা চাই সুর 

তবেই তো গান হয় নির্মাণ।

চাই গীতিকার চাই সুরকার 

তিনজনেরই এই অবদান।।

 

মন ছোঁয়া কথা দরদিয়া সুরে 

অমরতা পায় গান শ্রোতার অন্তরে 

কথা সুর কণ্ঠ একাকার হলে 

সেই গান জুড়ায় সবার প্রাণ।।

 

গানেতে বাজনা চাই, তাই চাই যন্ত্রী 

শব্দযন্ত্রী ও ভালো চাই 

সব ভালো এক হলে তবেই তো ভালো গান 

মধুর সৃষ্টিকে পেয়ে যাই।।

 

মানুষ তো শুধু শিল্পী কে চেনে 

কার কথা কার সুর ক’জনই বা জানে 

শ্রোতা বন্ধুরা এসো রাখি সে খবর 

স্রষ্টাকে দিয়ে যাই তাঁর মান।।