click on images to know more about the Images
মানবিকতার অন্ধকারে, আজকে আমি পরাজিত সৈনিক,,,,
খামখেয়ালী আবহাওয়া,,
আঘাত হানে দৈনিক।
ব্যথার ঝরে অন্ধকারে
হারিয়ে গেছো তুমি,,
স্মৃতিগুলো যন্ত্রনা দেয়,
বড় অসহায় আমি।
খেয়াল স্রোতে আপন মনে
ভাঙছে নদী কুল,,,
চলার পথে বিফল হলে
স্বপ্ন দেখা ভুল।
ফুল বাগিচায়, ডাল ভেঙেছে
নিষ্ঠুর ওই ঝড়,,,,
তাদের কথা ভাবতে গিয়ে
আজ হয়েছি পর।।