click on images to know more about the Images

পুতুল পুতুল খেলা

Author: শুভ মন্ডল

আমার ঘরের খুকু মণি

ঘুম ভাঙেনি তার,

বেলা যে মা অনেক হলো, 

সকাল আছে আর?

 

উঠলে পরে দুষ্টু মেয়ে 

করবে শুধু খেলা,

পুতুল নিয়ে বসবে আবার, 

ঘুচবে অলস বেলা।

 

খুকু যাবে বাজার করতে 

আমার বাগান থেকে,

ফুলগুলি সব আনবে ছিঁড়ে, 

পাপড় ভাজা খেতে।

 

ভাত মাছ বেগুন ভাজা,

 ইলিশ মাছের ঝাল,

খুকু আবার বাড়তি করে 

করবে শেষে ডাল!

 

উননেতে আগুন দেবে 

খরকুটো সব ভরে,

পুতুলগুলো স্নান করাবে 

গরুর গাড়ি চড়ে।

 

নতুন নতুন কাপড় দেবে, 

রঙের কী বাহার!

থালায় ভরা ভালো-মন্দ,  

লাগে না ভালো কাহার?

 

খাবার শেষে ঘুম পাড়াবে 

চাঁদের গল্প পড়ে,

খুকুর পুতুল 'টুকু' সোনা 

খুকুর কোলে চড়ে।

 

গল্প বলা শেষ না হতেই 

খুকুর চোখের পাতা—

দুলতে দুলতে মায়ের কোলে, 

ঘুমাবে ধরে হাতা।।