click on images to know more about the Images

আর কত কাল

Author: পার্থ ঘোষ

আমি নতুন করে আর অবাক হই না!

এ বসুধায় নিত্য ঘটমান অনিয়মগুলো গা-সওয়া হয়ে গেছে আর কি।

খুব কম ব্যাপারই বিচলিত করে আজকাল।

জানি অসন্তোষ ভেতরে পুষে রেখে লাভ নেই কোন।

কারণ,অনিয়ম রীতিমত দৌড়াচ্ছে,জায়গা করে নিচ্ছে।

শুধু একটা কথা-এরকম আর কতদিন চলবে?

এরকম হওয়া সত্যিই বাঞ্ছনীয় কি?

এর উত্তরে মনে হয়-অত্যাচারীর খড়গে,কৃপাণে আমাদের অত্যাচারিত হতে হবে বারবার!

আইনের রক্ষকরাই আজ ভক্ষক।

দেশে সুশাসনের বদলে অপশাসন আজ রীতিমতো বলীয়ান।

খুব ঠান্ডা মাথায় এ পৃথিবীতে মানুষের ন্যায্য অধিকার,পাওনাকে নৃশংসভাবে খুন করা হচ্ছে!

আমরা আর কতটা কাল নীরব থাকবো?

কালের যাত্রা পথে পরিবর্তন আসে-এটি সত্যি।

কিন্তু অন্যদের ভুলের মাশুল যাঁরা নির্দোষ তাঁরা কেন বারবার দেবেন?

এটাই কি মানুষের ভাগ্যলিপি?

খুব গভীরভাবে ভাবার সময় এসেছে।

আজ যদি ভাবা না হয় এসব নিয়ে,মাথা না ঘামানো হয় এসব নিয়ে তাহলে অমানুষেরাই ছড়ি ঘোরাবে সারাটা কাল ধরে-হ্যাঁ,নির্মম সত্যি এটি,ভয়ানক সত্যি এটি,নিষ্ঠুর সত্যি এটি।