click on images to know more about the Images

ঐতিহাসিক নরোত্তম হালদার

Author: স্বস্তি সরদার ভৌমিক

 

 

দক্ষিণ ২৪ পরগনার চণ্ডীপুর গ্রাম,

কুলপি থানার অন্তর্গত বিখ্যাত নাম 

যাঁর নামে হল খ্যাত, ইতিহাস মাঝে 

তিনি বীর পুণ্ড্র হয়ে হৃদয়ে বিরাজে ।

১৯৩৪ খ্রিস্টাব্দের ৭ অক্টোবরে,

পুণ্ড্র জাতির সাধারণ কৃষক পরিবারে, 

পুরাতাত্ত্বিক ঐতিহাসিক নরোত্তম হালদার 

লক্ষ্মীভারতী মায়ের ও বিরিঞ্চি মাধব বাবার 

কোল আলো করে এলো গবেষক বীর ।

বিচার-বিশ্লেষণে অতি প্রাজ্ঞ, ধীর, স্থির ।

বাড়ি তাঁর কাকদ্বীপ, পেশা শিক্ষকতা ।

গঙ্গারিডাই রাজ্যের গবেষণাগাথা ,

পুনরুদ্ধার কল্পে করে সযতন 

"গঙ্গারিডি গবেষণা কেন্দ্র" গড়েন মনের মতন ।

আর্থিক অভাব ছিল এ কাজে আগানো, 

আরো প্রতিবন্ধকতা হল জাতিকে জাগানো ।

এ ঘুমন্ত জাতির তিনি একক নির্ভীক 

নিরলস গবেষণায় জাগ্রত সৈনিক ।

শোনো সবে পুণ্ড্র-পৌণ্ড্র মোর আপনজন,

"গঙ্গারিডি: ইতিহাস ও সংস্কৃতির উপকরণ "

এই অমূল্য গ্রন্থ খানি যিনি লিখলেন ,

পৌণ্ড্র বাসুদেবের তিনি উত্তরপুরুষ ছিলেন ।

ঐতেরেয় ব্রাহ্মণ হল আর্য সাহিত্য,

তথায় পৌণ্ড্র বাসুদেবের নাম আছে লিখিত ।

যিনি ছিলেন শৌর্য্য- বীর্য্যে পরাক্রমশালী, 

অজেয়, জেনে আর্যরা দেন 'রাক্ষস' গালি ।

তাঁরই সুযোগ্য একালের জ্ঞানী কলাকার ,

গঙ্গারিডি গবেষক তিনি নরোত্তম হালদার ।

গ্রীক ও লাতিন সহ প্রাচীন সাহিত্য কত ,

উৎখননে প্রাপ্ত প্রত্ন দ্রব্য যত ,

গঙ্গারিডাই জাতির বীরত্ব কথন ,

কহে বাস্তবতা সহ করিয়া যতন ।

গাঙ্গে নামে সমৃদ্ধ বন্দরের দ্বারা ,

এ বীর জাতির লোক বাণিজ্য পসরা 

নিয়ে যেতো দেশান্তরে, সুপ্রাচীনকালে,

সিন্ধু সভ্যতার সমসাময়িক গবেষকগণ বলে।