click on images to know more about the Images

মৃত মানুষ

Author: হেমন্ত কোনাই

মৃত মানুষের পাশে থেকে দেখলাম

 অসাড় সত্য লুকানো

লাশের ভাঁজে ভাঁজে। 

প্রাণ চলে গেলেও কায়ার মধ্যে

 দগদগে দাগ রয়ে গেছে। 

অচেনা গন্ধে লুকিয়ে আছে ----

জীবন নাটকের 

অর্ধসত্য বা ভিত্তিহীন

চারিত্রিক স্তম্ভ। 

 

সিলিং এ ঝুলন্ত লাশের দিকে চেয়ে 

দেখলাম ---

জীবনের প্রতিটা অধ্যায়ের 

বাধার বিকলঙ্গতা। 

চোখে মুখে মুখে ফুটে উঠেছে 

অজস্র হিংস্রতা

মানুষকে ভাবিয়ে তুলতে। 

এমনকি পায়ের পিছনের শিড়ার টানে

 অনুভূত সচেষ্ট মিষ্কলঙ্ক

 প্রচেষ্টা---জীবনের আর যৌবনের। 

 

লাশের পর লাশ সাজানো চিতার দিকে 

চেয়ে দেখলাম ----

ধুম্র কুণ্ড অভিমানে, অভিযোগে,

বিচারের আশায় উড়ে যায় 

চরিত্র গুলোকে পুড়িয়ে, নষ্ট করে,

বিধির দরবারে।

 শ্মশানে পড়ে রয়

মানুষের পর মানুষের 

চরিত্র আর বিবেক। 

 

হতে পারে অনেক নারীকে ভালোবেসে 

বলেনি সে কাহাকেউ 

 অথবা দরিদ্রতার দংশনে নাজেহাল হয়েও

চেষ্টা করেছে জীবন চালাতেও 

নয়তোবা গাঁজাখোর, নেশাখোর হয়ে 

তিলে তিলে নিঃশেষ হয়ে অবশেষে

পরিণত হয়েছে মৃত মানুষে।

 

দেখে শুনে আগ্রহে 

কথা বলে দেখেছি-- মৃত মানুষেরে।

বুঝেছি, ভেবেছি,

আবার বুঝিনি কিছুই 

তবু শিহরন দেয়-- দেখার

পরিচিত হবার--অকাল মৃতের

কিংবা কৃতজ্ঞ বিবেকের।