click on images to know more about the Images

দোষী

Author: ক্রিস বিশ্বাস

মনে পড়ে চিরতরে

প্রাচীন যুগের কথা,

মনে পড়ে যুগের ও যুগ

থাকিত তারা একসাথে—

গ্রীষ্ম, বর্ষা, শরৎ,

হেমন্ত, শীত, বসন্ত।

কই কই কমনে গেল তারা?

 

মিলেমিশে জল,

কেমন হয়েছে প্রকৃতির বল!

কখন কোনটা যায় না ধরা

 

গরমের হাহাকার গেল কমনে?

বর্ষা বৃষ্টি গেল উড়ে,

শরৎ এর সুন্দর প্রকৃতির

মন গেল কমনে?

হেমন্তের আহ্বানে গেল কোথা?

যায় না দেখা,গাছেদের হাসি !

কনকনে বুকে পরা কাঁটা

গেল কোথা?

বসন্তের আহ্বানে যায় না দেখা—

প্রকৃতির বিচারে হয়েছি দোষী!

কর প্রশ্ন নিজের মনেতে,

পাবে উত্তর হৃদয় মাঝেতে।