click on images to know more about the Images

গোলাপী (অনুগল্প)

Author: পঞ্চু ঘরামী।

শাসনের নিষিদ্ধ পল্লীর দরমার ঘরে আমি আর গোলাপী তখন একা, আমি বললাম আচ্ছা গোলাপী আপনার কি ইচ্ছে করে না এই অন্ধকার থেকে বেরিয়ে নতুন করে বাঁচতে? গোলাপী তখন রেগে গিয়ে বলল এই বাবু তুই যা করতে এসেছিস কর বেশি জ্ঞান দিস না বাপু। তারপর উদাসী হয়ে কাপড় খুলতে খুলতে বলল তোর মতো কত বাবূ আসে যায় জ্ঞান দেয় কিন্তু শালা আমার বুকের জালা টা কি কেউ খোঁজ করে নি কখনো আচ্ছা বাবু তোদের তো বৌ বাচ্চা আছে তবুও তোরা এই অন্ধকার ঘরে আসিস কেন? 

আমি বললাম আমার বৌ নেই ,

সে হাসতে হাসতে বললো তাহলে আমাকেই বিয়ে কর 

আমি কিছু বলতে যাবার আগেই 

সে বলল দেখলি তো বাবু মুখটা ফ্যাকাসে হয়ে গেল 

শালা সব পুরুষ শুধু শরীর চায় এই শরীরের মনটার কেউ খোঁজ করে না! 

ভালোবাসতাম বাবু একজন কে প্রাণের থেকেও বেশি বাবা মা ভাই বোন ছেড়ে পালিয়ে এলাম তার সাথে শহরে , বুকে বাঁচার স্বপ্ন নতুন ঘরের স্বল্প এক দিন হারামিটা আমাকে দালালদের কাছে বেচে পালিয়েছে।তার পর সোনাগাছি খিদিরপুর হয়ে এখানে! একটা বরের বদলে রোজ নতুন বর । আমি টগরী থেকে হয়ে গেলাম গোলাপী। 

 আমি তার হাতটাতে দুইহাজার টাকা গুঁজে দিয়ে বললাম 

  তুমি যদি আবার গোলাপী থেকে টগরী হতে চাও তৈরি থেকো আমি আসছি....