click on images to know more about the Images

সে বাঁচে

Author: হেমন্ত কোনাই

মাঝরাতে- আধঘুম চোখে 

একটা ছেলে 

মশারি ছিঁড়ে 

জানলার ধারে 

ঘনঘন মেঘ গর্জনের মাঝে 

মাথা বাড়িয়ে দিল 

যেন তার মাথায় একটা বজ্রপাত পড়ে। 

মেঘ ডাকে বিদ্যুৎ চমকায় 

তবুও সে বাঁচে... 

 

দারিদ্র কলুষিত জীবনে 

বড্ড অভাব- ভাতের 

সংসার টেনে চরম অবহেলায় 

হাভাতে অবস্থায় পিঠে টান ধরে 

পায়ের শিড়া টনটন করে 

চোখের পাতায় অন্ধকার নামে 

তবুও সে বাঁচে... 

 

প্রেমের তপ্ত বাঁধনে 

বেঁধে রেখেও 

রাখেনি অন্য কেউই

সেদিন তাই জ্যোৎস্না রাতে 

কদম গাছে ফাঁস দিতে গিয়ে 

ফিরে আসে -- কদম ফুলের সুবাসে। 

তবুও সে বাঁচে... 

 

ধোয়া টেন চোলাই মদে 

মসগুল হয়ে 

ভাবনায় একে একে ইতিহাস লেখে 

অতীত ভুলে --বর্তমানে মিশে 

ভবিষ্যতের জন্য সে বাঁচে...

 

মজদুর খেটে 

লোকের কথা শুনে,সেবা করেও 

সমাজ তাকে সর্বদাই ভুলে থাকে। 

অথচ সে মানুষ হয়ে 

বাঁচতে শিখে 

তাই শুধুই বাঁচে... 

 

সময়ের ফাঁকে চোখে পরে

হেঁটে যাওয়া কিশোরীরে 

তার চাহনিতে চাহনি মিশে

মিলে যায় মন 

যদিও সে চায়না এমন যৌবন 

তবুও সে বাঁচে 

চিরন্তন! চিরন্তন!চিরন্তন!