click on images to know more about the Images

বন্দি পাখি

Author: বুনো পাখি

খাঁচায় বন্দি পাখি আমি

উড়তে আমার মানা।

মুক্ত আকাশ স্বপ্ন হলেও

ভাবতে যে আজ মানা।।

 

ডানা মেলে উড়তে গেলে

বড্ড সাহস লাগে।

সাহস করে উড়তে গেলে

লোকে নষ্ট বলে।।

 

খিদে তো নয় পেটের খিদে

মিটিয়ে দিলেই যাবে মিটে।

বুনো পাখির মনের খিদে

মেটাতে কি কেউ পারে।।

 

বুনো গাছের শক্ত ডালে

বাঁধতে বাসা ইচ্ছে করে।

বৃষ্টি ভেজা সবুজ পাহাড়

কেউ কি দেবে ফিরিয়ে আবার।।

 

বুনো ফুলের গন্ধটা যে 

মন উতলা আজও করে।

ভাবনা গুলো বন্দি তো নয়

তাদেরও উড়তে ইচ্ছে করে।।