click on images to know more about the Images
ছুটবো সবে লড়তে হবে
গড়তে সোনার দেশ,
মুক্তি যেথায় যাবো সেথায়
দুঃখের জীবন শেষ।
অপশাশন চলছে দেশে
ধরতে হবে হাল,
দেশের নেতা উল্টো চলে
হারিয়েছে তাল।
প্রতিরোধ আর প্রতিবাদে
শক্ত হবে হাত,
গরিব মানুষ শান্তি পাবে
পেটে পড়লে ভাত।
লুটেরা সব টাকার জোরে
কাটায় সুখে রাত,
জাতাজাতির রাজনীতিতে
করছে বাজি-মাত।
খিদের জ্বালায় মানুষ মরে
কেউ রাখে না খোঁজ,
দুর্নীতি আর ঘুষের টাকায়
হচ্ছে ভুঁড়ি ভোজ।